প্রিন্স-শাকিব_খান-তাসনিয়া_ফারিণ-newsedge24

সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’-এ নায়িকা কে—এ নিয়ে দীর্ঘদিনের গুঞ্জনের অবসান হলো। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ শাকিবের বিপরীতে অভিনয় করবেন। প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে।

এক ছবিতে প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে দাঁড়িয়ে আছেন ফারিণ, অন্যটিতে তিনি চুক্তিপত্রে সই করছেন। ক্যাপশনে লেখা হয়েছে, তাসনিয়া ফারিণ ‘প্রিন্স’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এর মাধ্যমে শুরু হচ্ছে তার নতুন যাত্রা।

এর আগে বিভিন্ন সূত্রে ফারিণের সঙ্গে সিনেমাটি নিয়ে কথাবার্তার খবর বেরিয়েছিল। এবার এল আনুষ্ঠানিক ঘোষণা। অন্যদিকে, শোনা যাচ্ছে টালিউড অভিনেত্রী ইধিকা পাল আর এই সিনেমায় থাকছেন না।

আরও পড়ুন: নতুন সিনেমায় আদরের সঙ্গে ফের জুটি বাঁধছেন বুবলী

‘প্রিন্স’ পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। শিরিন সুলতানার প্রযোজনায় ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমার গল্প অ্যাকশন ধাঁচের। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুটিং শুরু হবে। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *