জর্জিয়াকে ৪-০ গোলে হারালো স্পেন-newsedge24
  • November 16, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

বিশ্বকাপ বাছাইপর্বে জর্জিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। মিকেল ওয়ারজাবালের জোড়া গোলে গ্রুপ ‘ই’ থেকে পাঁচ ম্যাচের সবকটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল লা রোজা।

বাছাইপর্বে এ ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় স্পেন। ১১ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন রিয়াল সোসিয়েদাদের ফরওয়ার্ড ওয়ারজাবাল। তার গোলের মাত্র ১১ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন জুবিমেন্দি। ফাবিয়ান রুইজের নিখুঁত পাস থেকে আর্সেনালের ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার বল জালে জড়ান।

৩৪ মিনিটে আরও এক দফা এগিয়ে যায় স্পেন। এবার গোল করেন ফেরান তরেস। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি দলের বড় জয় নিশ্চিত করেন ওয়ারজাবাল।

আরও পড়ুন: এমবাপ্পের জোড়া গোল বিশ্বকাপে কোয়ালিফাই করল ফ্রান্স

এই জয়ে বাছাইপর্বে গ্রুপে স্পেনের পয়েন্ট ১৫। আগামী ১৮ নভেম্বর তুরস্কের বিপক্ষে ম্যাচ রয়েছে তাদের। সেই ম্যাচে হারলেও বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাবে স্পেনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *