অপু বিশ্বাস-newsedge24

দীর্ঘদিন বড় পর্দা থেকে অনুপস্থিত জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ফিরে আসছেন নতুন জুটি নিয়ে। সবশেষ ‘লাল শাড়ি’ ছবিতে অভিনয় করা এই অভিনেত্রী এবার দুটি সিনেমায় আদর আজাদের সঙ্গে জুটি বেঁধেছেন। একটিতে পরিচালনা করবেন চলচ্চিত্র নির্মাতা বন্ধন বিশ্বাস।

অপু বিশ্বাস গত কয়েক বছর ব্যবসা ও অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন। এরই মধ্যে ওজন কমিয়ে নতুন লুক নিয়েছেন তিনি। ফিরে আসার গুঞ্জন জোরালো হয়েছে কোরিওগ্রাফার মাহফুজ কাদরীর ফেসবুক পোস্ট থেকে। পোস্টে অপু, আদর আজাদ ও নির্মাতা বন্ধন বিশ্বাসের একটি ছবি দেখা যায়। মাহফুজ কাদরী বলেন, ছবিটি একটি ইভেন্টের মুহূর্ত। তবে ভক্ত ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা, দুজনেই একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করছেন।

আরও পড়ুন: দুই বছর পর বড় পর্দায় ফিরছেন পরীমণি

অপু বিশ্বাস বলেন, “কাজে ফেরার জন্য আমি প্রস্তুত। নতুন সিনেমার কাজ শুরু হবে। তবে কার সঙ্গে বা কার কাজ দিয়ে ফিরছি—এ নিয়ে আপাতত কথা বলতে পারছি না। অচিরেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

আগামী মাস থেকে বন্ধন বিশ্বাসের নির্দেশিত সিনেমার কাজ শুরু হওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *