বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও স্বামী রাজ কুন্দ্রা-র সঙ্গে যৌথ উদ্যোগে চালানো ‘ব্যাস্টিয়ন’ রেস্তরাঁর বেঙ্গালুরু শাখায় নতুন জটিলতায় জড়ালেন তারা। মুম্বইয়ের পর এবার বেঙ্গালুরু শাখার বিরুদ্ধে নির্ধারিত সময়ের পরেও রেস্তরাঁ খোলা রাখা এবং হুল্লোড়ের অভিযোগে এফআইআর দায়ের করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ ডিসেম্বর রাত প্রায় দেড়টা পর্যন্ত রেস্তরাঁয় হুল্লোড় চলছিল। স্থানীয় আইন অনুযায়ী রাত ১১টা পর্যন্ত রেস্তরাঁ খোলা রাখার অনুমতি থাকলেও তা লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ। এরপর বেঙ্গালুরু পুলিশের তরফে রেস্তরাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
এই ঘটনার জেরে রেস্তরাঁর ম্যানেজারকে আটক করেছে পুলিশ। বেঙ্গালুরু পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, “আমরা রেস্তরাঁর লাইসেন্স এবং সময়সীমা লঙ্ঘনের বিষয়ে তদন্ত করছি। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন: আদালতের নির্দেশে শিল্পা শেট্টির বিদেশ ভ্রমণ বাতিল
শিল্পা শেঠি এবং রাজ কুন্দ্রা ২০২৪ সালে মুম্বইয়ে ‘ব্যাস্টিয়ন’ রেস্তরাঁর উদ্বোধন করেন, যা দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। পরে এর বেঙ্গালুরু শাখা চালু হয়। এর আগে মুম্বই শাখাতেও একই ধরনের কিছু অভিযোগ উঠেছিল।
এই ঘটনায় শিল্পা শেঠি বা রাজ কুন্দ্রার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।













































































































































































































































