সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সঙ্গে দেখা করেছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। বুধবার স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
এই তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশবাসীর উদ্দেশে এক বার্তায় বলেছেন, “শরিফ ওসমান হাদির জন্য সবাই দোয়া ও প্রার্থনা করুন। দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।”
আরও পড়ুন: হাদি হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি ফয়সালের বাবা-মা গ্রেপ্তার
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়া শরিফ ওসমান হাদি গুরুতর আহত হয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































