গত ঈদে ‘প্রিন্স’-এর ব্যর্থতার দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেছিলেন শাকিব খান। এবার ‘রকস্টার’ নিয়ে অনেক আশা ছিল হল মালিকদের। কিন্তু ছবিটি তাদের হতাশ করেছে। সিনেপ্লেক্সে প্রথম দু’দিন তুলনামূলক ভালো সাড়া পেলেও সিঙ্গেল স্ক্রিন হলে ‘রকস্টার’-এর অবস্থা খুবই নাজুক। অনেক হলে দর্শক সমাগম একেবারেই কম।
ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, “গত ঈদে যে ক্ষতি হয়েছিল, এবার কিছুটা সামলে উঠবো ভেবেছিলাম। কিন্তু ‘রকস্টার’-এর অবস্থা আরও খারাপ। দর্শক খুবই কম। এভাবে চলতে থাকলে ব্যবসা গুটিয়ে ফেলতে হবে।”
তিনি জানান, গতকাল ডিসিতে মাত্র ৯ জন দর্শক ছবিটি দেখেছেন। দেশের অধিকাংশ সিঙ্গেল স্ক্রিন হলের অবস্থাও প্রায় একই।
শাকিব খানের এ ছবিটি ১০০টিরও বেশি হলে মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। পরিচালনা করেছেন আজমান রুশো। দর্শকরা ছবিটিকে ‘সব শ্রেণির জন্য নয়’ বলে মন্তব্য করছেন।
ঈদের অন্যান্য ছবিগুলোর অবস্থাও তেমন ভালো নয়। ‘বরবাদ’ ও ‘তুফান’-এর মতো হাউজফুল চলেনি কোনো ছবিই।














































































































































































































































1 comment on “‘রকস্টার’ ব্যর্থতায় হতাশ হল মালিকরা”