বিসিবি-নির্বাচন-newsedge24
  • June 2, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

আগামী ৭ জুন অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের তফসিল ঘোষণা ও খসড়া ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ৬ জন কাউন্সিলর এ রিট আবেদন দায়ের করেছেন। মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।

গত ১৬ মে বিসিবি নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে ৭ জুন পরিচালনা পরিষদ নির্বাচন এবং একই দিন ফলাফল ঘোষণার তফসিল প্রকাশ করে। ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে ২ জন পরিচালক হবেন। মোট ২৫ জন পরিচালকের ভোটে একজন সভাপতি নির্বাচিত হবেন।

বিসিবির নির্বাচন কমিশনের নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। কমিশনের অন্য দুই সদস্য হলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক এবং সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।

এদিকে দুবাই থেকে আইসিসির দুজন প্রতিনিধি বাংলাদেশে এসেছেন। তারা বিসিবির লিগ্যাল টিমের সঙ্গে বৈঠক করবেন এবং বোর্ডের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *