সম্প্রতি ইনস্টাগ্রামে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সাহসী লুকে প্রকাশিত কয়েকটি ছবি নিয়ে নেটদুনিয়ায় তোলপাড়। সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। প্রায়ই নিজের দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো শেয়ার করেন তিনি, যা ভক্তদের কাছে খুবই জনপ্রিয়। এবার খোলামেলা ভঙ্গিতে ধরা পড়েছেন সুনেরাহ, যা দেখে অনেকেই মুগ্ধতার সঙ্গে চমকে গেছেন।
সাহসী লুকের জন্য পরিচিত সুনেরাহর এবারের উপস্থাপনাও ব্যতিক্রম নয়। গোলাপি বিকিনিতে সুইমিংপুলের সামনে ক্যামেরার সামনে কয়েকটি খোলামেলা পোজ দিয়ে যেন ভক্তদের মনে আগুন ধরিয়ে দিয়েছেন। ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্ট (@sunerah.kamal) এর ফলোয়ার সংখ্যা ৪৭০,০০০-এরও বেশি, এবং এই ছবিগুলো দ্রুত ভাইরাল হয়ে উঠেছে। সুনেরাহ বিনতে কামাল নিয়মিত ফ্যাশন এবং স্ট্রিট স্টাইলের ছবি শেয়ার করেন, যা তার স্টাইল গাইড হিসেবে অনেকের কাছে অনুপ্রেরণা।
আরও পড়ুন: নতুন সিনেমায় সুনেরাহ বিনতে কামাল
প্রসঙ্গত, চলতি বছর সিনেমায় বেশ ব্যস্ত ছিলেন সুনেরাহ বিনতে কামাল । গত ঈদুল ফিতরের সময় মুক্তি পাওয়া ‘দাগি’ এবং ‘উৎসব’ চলচ্চিত্রে তার অভিনয় আলোচনায় এসেছে, যদিও তার স্ক্রিন টাইম ছিল অল্প। এছাড়া, অভিনয়ের বাইরে মডেলিংয়েও সক্রিয় তিনি। ২০১৯ সালে প্রথম সিনেমা ‘ন ডরাই’ -এ অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন, যা তার ক্যারিয়ারের মাইলফলক। দিনে দিনে বাড়ছে তার জনপ্রিয়তা, এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি তাকে আরও জনপ্রিয় করে তুলছে।













































































































































































































































