নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এ সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ (২০ অক্টোবর) শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। টুর্নামেন্টে নিজেদের ষষ্ঠ ম্যাচে মাঠে নামছে টাইগ্রেসরা। বিশ্বকাপে আগের পাঁচ ম্যাচে কেবল প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল, পরবর্তী চার ম্যাচে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও ইংল্যান্ডের কাছে হেরেছে। আজকের ম্যাচে টসে হেরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ আগে বোলিং করছে।
ম্যাচটি ভারতের মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে দিন-রাত্রির খেলায় আজ টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। নিগার সুলতানা বলেন, “আমরা আগে বোলিং করতে চাইনি, তবে পিচের অবস্থা দেখে এটাই ভালো। আমাদের স্পিনাররা ভালো করলে জয়ের সম্ভাবনা রয়েছে।”


















































































































































































































































































































































































































































