অভিনেত্রী-নাজিফা-তুষি-newsedge24

‘হাওয়া’ সিনেমার সেই আলোচিত ‘গুলতি’ খ্যাত অভিনেত্রী নাজিফা তুষি ফিরছেন নতুন চমক নিয়ে। এবার পরিচালক রবিউল আলম রবির নতুন সিনেমা ‘সুরাইয়া’-তে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। সিনেমাটিতে তার নায়ক হিসেবে থাকছেন শ্যামল মাওলা, যা এই জুটির প্রথম কাজ।

শিবব্রত বর্মণের গল্প অবলম্বনে নির্মিত এই সিনেমাটির দৃশ্যধারণের কাজ বর্তমানে পুরোদমে চলছে। সিনেমার বিস্তারিত প্লট এখনই প্রকাশ করতে না চাইলেও নির্মাতা রবিউল আলম রবি নিশ্চিত করেছেন যে, দ্রুতই প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা ও লুক প্রকাশ করা হবে। সিনেমাটি প্রযোজনা করছেন ফজলে হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *