সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী-শেখ রবিউল আলম-newsedge24

জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া বাড়িয়েছে সরকার। প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে বেড়েছে বাস ও মিনিবাসের ভাড়া। আজ বৃহস্পতিবার থেকেই নতুন এই ভাড়া কার্যকর হয়েছে।

সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। অন্যদিকে দূরপাল্লার রুটে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২৩ পয়সা।

এর আগে গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দেয়। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রল ১৯ টাকা এবং কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ানো হয়। নতুন দাম ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়।

আরও পড়ুন: ‘সবার আগে বাংলাদেশ’পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরপরই গণপরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো ভাড়া বৃদ্ধির দাবিতে তৎপর হয়ে ওঠে। উল্লেখ্য, ২০২২ সালেও জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে গণপরিবহনের ভাড়া সমন্বয় করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *