ঐশ্বরিয়া রাই-010176-NewsEdge24

২৮ সেপ্টেম্বর প্যারিসে অনুষ্ঠিত হয় লরিয়েল প্যারিসের নবম ‘লে ডেফিলে’ ফ্যাশন আয়োজন। আইফেল টাওয়ারের আবহে প্লেস জফ্রে-তে আয়োজিত এ অনুষ্ঠানে ঐশ্বরিয়া র‌্যাম্পে হাঁটেন। পুরনো দিনের রাজকীয় আভিজাত্যের সঙ্গে আধুনিক পোশাকশৈলীর মেলবন্ধন ছিল তার সাজে। গাঢ় মখমলের গাউন, তার ওপর ক্রিস্টালে ঝলমলে দীর্ঘ কেপ আর চুলে আগুনরাঙা বারগান্ডি আভা মিলিয়ে যেন আধুনিক সময়ের এক রানি।

এমন রাজকীয় সাজে হাজির হয়ে আবারও আলোচনায় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তার নতুন সাজ দেখে মুগ্ধ ভক্তরা। এদিন ডিজাইনার ইয়ারা শুমেকারের শীতকালীন ২০২৬-২৭ কুতুর সংগ্রহের বিশেষ একটি পোশাক বেছে নেন ঐশ্বরিয়া।

ঐশ্বরিয়ার সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের তারকারাও র‌্যাম্পে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া, সিমোন অ্যাশলি, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা ও সেলিন ডিওন। অনুষ্ঠানের অন্যতম আলোচিত মুহূর্ত ছিল ঐশ্বরিয়া ও সেলিন ডিওনের পুনর্মিলন। দুজনকে আলিঙ্গন করতে, হাত ধরে থাকতে এবং মঞ্চে একসঙ্গে নাচতেও দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *