মেহজাবিন-newsedge24

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগে দায়ের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পরে গত রোববার সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

মামলাটি করেছিলেন আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি। তার অভিযোগ—২০১৬ সাল থেকে মেহজাবীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং সেই সূত্রে তিনি অভিনেত্রীকে ২৭ লাখ টাকা দেন। অভিযোগে বলা হয়, টাকা ফেরত চাইতে গেলে হুমকির মুখে পড়েন তিনি।

তবে সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ পোস্টে মেহজাবীন অভিযোগগুলোকে ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেন। তিনি জানান, মামলাটি ২০২৫ সালের মার্চে দায়ের হলেও গত ৯ মাসে তিনি কোনো নোটিশ, ফোনকল বা আদালতের কোনো কাগজপত্র পাননি, কারণ অভিযোগকারী তার সঠিক নম্বর বা ঠিকানা আদালতে দেননি।

আরও পড়ুন: প্রযোজকের আচরণে ক্ষুব্ধ তমা মির্জা

অভিনেত্রী আরও বলেন—অভিযোগকারী কোনো ফোন মেসেজ, হোয়াটসঅ্যাপ চ্যাট, স্ক্রিনশট, ব্যাংক লেনদেন, চেক, বিকাশ লেনদেন, রসিদ বা সাক্ষীর প্রমাণ দেখাতে পারেননি। দাবি করা অপহরণের ঘটনাতেও কোনো সিসিটিভি ফুটেজ, রেস্টুরেন্টের তথ্য বা পথের ভিডিও প্রমাণ নেই।

তিনি জানান, মামলার কোনো ভিত্তি না থাকলেও গ্রেপ্তারি পরোয়ানার খবর পাওয়ার পর আইনি প্রক্রিয়া মেনে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *