জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর অভিনীত সিনেমা ‘নূর’ আজ ওটিটিতে মুক্তি পেয়েছে। কিন্তু তার ফ্যানরা তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন—কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে তার গায়ে আগুন লেগে যায়। শুভ নিজেই এবার মুখ খুলে বলেছেন, “আগুনে পা অনেকটাই পুড়ে গেছে। এখন আগের চেয়ে ভালো আছি, তবে হাঁটতে কিছুটা অসুবিধা হচ্ছে। কয়েকদিন বিশ্রাম লাগবে।”
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, শুটিংয়ের সময় শুভর গায়ে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। সে হাত দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। নেটিজেনরা এটিকে ‘মালিক’ সিনেমার শুটিং বলে দাবি করলেও শুভ স্পষ্ট করে বলেননি। তিনি বলেন, “এটা একটা অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের মুহূর্ত। এটি কোন সিনেমা বা অন্য কিছু—আপাতত রহস্য হিসেবেই থাকুক। তবে শুটিংয়ের দৃশ্য এভাবে ফেসবুকে ছড়িয়ে পড়াটা একেবারেই অনুচিত। সবাইকে এসব থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।”
আরও পড়ুন: শুটিং সেটে দুর্ঘটনায় আহত আরিফিন শুভ
আরিফিন শুভ যে সিনেমার শুটিং করছিলেন, তা নিয়ে গোপনীয়তা ছিল। বিষয়টি নিয়ে তিনি বলেন, “আমি তো শুধু অভিনেতা, প্রযোজক নই। আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি প্রযোজক প্রতিষ্ঠান দেখছে। আশা করি, শিগগিরই তারা সব জানাবে।”













































































































































































































































