বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি ২০২৬। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই তফসিল ঘোষণা করেন।
তফসিল ঘোষণা অনুযায়ি, মনোনয়নপত্র জমা ২৯ ডিসেম্বর ২০২৫, বাছাই ৩০ ডিসেম্বর – ৪ জানুয়ার, আপিল নিষ্পত্তি ৫ – ১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২০ জানুয়ার, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি,প্রচারণা ২২ জানুয়ারি – ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা – বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা-কালো এবং গণভোটের ব্যালট হবে গোলাপি রঙের। দুটোই একই দিন, একই কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: আগামী নির্বাচন ‘নতুন বাংলাদেশ গড়ার সুযোগ’: প্রধান উপদেষ্টা
সিইসি বলেন, “এই দুটি ভোট জাতির ভাগ্য নির্ধারণ করবে। আমরা চাই—বিশ্বের কাছে একটি মডেল নির্বাচন ও গণভোট উপহার দিতে।”
তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে আনুষ্ঠানিক নির্বাচনী উৎসব শুরু হয়ে গেল।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































