চার বছর পর বড় পর্দায় আবার জুটি বাঁধছেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তবে এবারের জুটি নির্মাতা-পরিচালক সাইফ চন্দনের সপ্তম সিনেমায়। সবশেষ ‘সাপলুডু’-তে একসঙ্গে দেখা গিয়েছিল এই জোড়াকে। এবারের ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে সূত্র বলছে ‘মালিক’ বা ‘শিকার’-এর মধ্যে একটি হতে পারে। শুটিং চলতি মাসের শুরু থেকে রাজশাহীর পবা এলাকায় শুরু হয়েছে এবং বর্তমানে নাটোরে পুরোদমে চলছে।
সাইফ চন্দন ‘লোকাল’-এর পর এবার আরিফিন শুভ ও মিমকে প্রথমবারের মতো একসঙ্গে নিয়ে কাজ করছেন। গল্প অ্যাকশন ঘরানার, যেখানে দুজনকেই দেখা যাবে নতুন অবয়বে। চরিত্রের প্রয়োজনে তারা কঠোর ডায়েট ও ফিটনেস ট্রেনিং নিয়েছেন। ইউনিটের সূত্র বলছে, মিম টানা দেড় মাস মহড়া করেছেন এবং মার্শাল আর্ট, বডি ল্যাঙ্গুয়েজ ও অ্যাকশন কোরিওগ্রাফির ওপর প্রশিক্ষণ নিয়েছেন। আরিফিন শুভও একইরকম প্রস্তুতি নিয়েছেন।
আরও পড়ুন: বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস
দীর্ঘদিন কোনো ছবি মুক্তি না পাওয়ায় দুজনই নিজেদের কাজ নিয়ে বাড়তি মনোযোগী। শুভর সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘নীলচক্র’।
সাইফ চন্দন বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি। তিনি বলেন, “এখনই কিছু বলতে চাই না। সময় হলে সব জানাব।”













































































































































































































































