সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে রাজধানীর পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৪। রায় ঘোষণার সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
সোমবার সকালে বিশেষ জজ-৪-এর বিচারক রবিউল আলম রায় ঘোষণা করেন। রায়ে শেখ হাসিনার ৫ বছর কারাদণ্ড, শেখ রেহানার ৭ বছর কারাদণ্ড এবং টিউলিপ সিদ্দিকর ২ বছর কারাদণ্ড।
বাকি ১৪ আসামিরও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সকল আসামির জরিমানাও করা হয়েছে। সকলে পলাতক অবস্থায় বিচার অনুপস্থিতিতে সম্পন্ন হয়।
রায়ের সময় আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী হয়েও সম্পদের প্রতি লোভ ছিল হাসিনার
মামলাটি ২০২২ সালের ১৮ জুলাই শুরু হয়, যখন শেখ হাসিনার নামে প্লট বরাদ্দের ফাইল খোলা হয়। বিচারকের পর্যবেক্ষণে, হাসিনা আইন মানেননি এবং হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































