ফাতিমা বশ-fatima bosch-newsedge4

বিতর্ক আর তীব্র নাটকীয়তায় ভরা মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতার চূড়ান্ত আসরে বিজয়ী হয়েছেন মেক্সিকোর ফাতিমা বশ। প্রতিযোগিতার শুরুতেই সঞ্চালকের কটাক্ষের শিকার হয়ে আলোচনায় আসা এই ২৫ বছর বয়সী সুন্দরী ফাতিমা শেষ পর্যন্ত মুকুট জিতে নেন। গতবারের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া ক্যায়ের থেইলভিগের হাত থেকে মুকুট গ্রহণ করেন তিনি।

প্রতিযোগিতায় রানারআপ হয়েছেন আয়োজক দেশ থাইল্যান্ডের প্রাভিনার সিংহ। শীর্ষ পাঁচে জায়গা করে নেন ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি, ফিলিপাইনের আটিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসে। বিচারকেরা সব প্রতিযোগীকে দুটি করে প্রশ্ন করেন এবং সে দুই প্রশ্নের উত্তরের ভিত্তিতে চূড়ান্ত করা হয় মিস ইউনিভার্স ২০২৫।

বিশ্বব্যাপী সৌন্দর্য প্রতিযোগিতার “সুপার বোল” হিসেবে খ্যাত মিস ইউনিভার্সে এ বছর অংশ নেন ১২০ দেশের প্রতিনিধি। প্রথমবারের মতো ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করেন নাদিন আয়ুব; তিনি সেমিফাইনালে পৌঁছালেও শীর্ষ ৩০ থেকে বিদায় নেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মার্কিন কৌতুকশিল্পী স্টিভ বায়ার্ন, উদ্বোধনী পরিবেশনায় ছিলেন থাই তারকা জেফ স্যাচুর।

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে আসেন পাঁচটি দেশের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *