vijay-rashmika-newsedge24

ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মন্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা আগামী ২৬ ফেব্রুয়ারি বিয়ে করছেন। দু’জনের এই বিয়ের নাম রাখা হয়েছে ‘দ্য ওয়েডিং অব ভিরোশ’। ভক্তরা বহু বছর আগে দু’জনের নাম মিলিয়ে তৈরি করা ‘ভিরোশ’ নামটিই তারা বেছে নিয়েছেন।

বিয়ের আয়োজন হবে রাজস্থানের উদয়পুর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে আরাবল্লী পাহাড়ের কোলে অবস্থিত বিলাসবহুল রিসোর্ট আইটিসি মেমেনটোস-এ। রিসোর্টটি সম্পূর্ণ বুক করা হয়েছে। এখানে রয়েছে ১১৭টি ব্যক্তিগত ভিলা, নিজস্ব নদী ও লেক, ব্যক্তিগত হেলিপ্যাড এবং পুরো একটি পাহাড়জুড়ে বিস্তৃত এলাকা। ব্যক্তিগত গোপনীয়তা ও পরিবেশের কারণে এটিকে বেছে নেওয়া হয়েছে।

বিয়ের আগে দু’জনে যৌথভাবে একটি আবেগঘন বার্তা দিয়েছেন ভক্তদের উদ্দেশ্যে। তাতে লেখা:

“আমাদের প্রিয়জনেরা, আমরা কোনো পরিকল্পনা করার আগেই, নিজেদের জন্য কিছু বেছে নেওয়ার আগেই—আপনারা আমাদের পাশে ছিলেন। অনেক ভালোবাসা দিয়ে আপনারাই আমাদের একটি নাম দিয়েছেন—‘ভিরোশ’। তাই আজ পূর্ণ হৃদয়ে, আপনাদের সম্মানে আমরা আমাদের একসঙ্গে পথচলার নাম রাখছি—‘দ্য ওয়েডিং অব ভিরোশ’। এত ভালোবাসায় আমাদের আগলে রাখার জন্য ধন্যবাদ। আপনারা সবসময় আমাদের অংশ হয়ে থাকবেন। অনেক ভালোবাসা ও আলিঙ্গন!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *