টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস-newsedge4
  • May 4, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে লিটন দাসের নাম ঘোষণা করা হয়েছে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। আসন্ন সংযুক্ত আরব আমিরাত সিরিজ থেকে লিটন তার অধিনায়কত্ব শুরু করবেন, এবং এরপর পাকিস্তান সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন।

রবিবার (৪ মে ২০২৫) বিকেলে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম লিটন দাসকে অধিনায়ক এবং স্পিনার মেহেদী হাসানকে সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করেন। এই দুই সিরিজের জন্য ঘোষিত দলে রয়েছে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়।

সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল:

  • অধিনায়ক: লিটন দাস
  • সহ-অধিনায়ক: মেহেদী হাসান
  • খেলোয়াড়: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরীফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *