বিশ্বকাপ ইতিহাসে অবশেষে নিজেদের প্রথম জয় পেয়েছে মিশর। সোমবার ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে ‘জি’ গ্রুপের ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে মোহাম্মদ সালাহর নেতৃত্বাধীন দল। এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ সালে বিশ্বকাপ খেললেও ৮ ম্যাচে কোনো জয় ছিল না মিশরের। আজ সেই অপেক্ষার অবসান ঘটল।
ম্যাচের ১৫তম মিনিটে গোলে করে নিউজিল্যান্ডকে এগিয়ে নেন ফিন সারম্যান। প্রথমার্ধে কিউইরা আক্রমণে আধিপত্য বিস্তার করলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মিশর।
৫৮তম মিনিটে মোহাম্মদ জিকোর হেডে সমতা ফেরায় মিশর। ৬৭তম মিনিটে দারুণ ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে নেন সালাহ। ৮২তম মিনিটে বদলি খেলোয়াড় ডেভিড ত্রেজেগে হেড করে তৃতীয় গোলটি করেন। সালাহ এ গোলেও সহায়তা করেন।
এই জয়ের ফলে ‘জি’ গ্রুপের শীর্ষে উঠেছে মিশর। রাতের অন্য ম্যাচে ইরান ও বেলজিয়াম ড্র করায় এই সুযোগ তৈরি হয়। নিউজিল্যান্ড প্রথম ম্যাচে ইরানের সঙ্গে ড্র করার পর এবার হেরে গেল।
মিশরের পরবর্তী ম্যাচ আগামী ২৭ জুন ইরানের বিপক্ষে। একই দিন বেলজিয়ামের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।



















































































































































































































































































































































































































































2 comments on “নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল মিশর”