নাহিদ রানা-newsedge24
  • May 14, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

বাংলাদেশের পেসার নাহিদ রানা দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন। আইসিসি বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নাহিদ। ওমানের জাতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে এ পুরস্কার জিতেন তিনি।

নাহিদ রানা পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় বলেন, “নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে দেশের মাটিতে ভালো খেলে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হওয়া দারুণ অনুভূতি। সতীর্থদের সমর্থন ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও দলের জয়ে অবদান রাখতে চাই।”

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নাহিদ ৮ উইকেট শিকার করেন। তার বোলিং গড় ছিল ১৬.৭৫ এবং ইকোনমি রেট ৪.৪৬। তার অসাধারণ পারফরম্যান্সে ভর করে বাংলাদেশ সিরিজ জয় করে ২-১ ব্যবধানে। সিরিজসেরাও হয়েছিলেন নাহিদ রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *