বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের সমর্থক প্রধানমন্ত্রী তারেক রহমান। গত মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বিশ্বকাপে কোন দলের সমর্থক—এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে হাসতে হাসতে প্রধানমন্ত্রী বলেন, “আমি দীর্ঘদিন একটি দেশে ছিলাম, বুঝতেই পারছেন।”
প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফিরেছিলেন তারেক রহমান। পরে ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি জয়লাভ করলে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।


















































































































































































































































































































































































































































