মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালীন সময়ে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন। সর্বশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন সাইফউদ্দিন এবং রিপন মন্ডল।
টি-টোয়েন্টি দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারী, নাসুম আহমেদ, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আব্দুল গাফফার সাকলাইন, পারভেজ ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, নাহিদ রানা, রিশাদ হোসেন।


















































































































































































































































































































































































































































