ইংলিশ চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটির হয়ে খেলা বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী গতকাল মঙ্গলবার হঠাৎ করে ঢাকায় পা রেখেছেন। মৌসুম শেষ হওয়ায় ছুটির সময়টাকে কাজে লাগিয়ে ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে অংশ নিতে তিনি দেশে এসেছেন। আগামী ৯ মে পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে তার সফর সম্পর্কে অবগত নয় বলে জানিয়েছেন ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম। তিনি বলেন, “হামজা সম্পূর্ণ ব্যক্তিগত কারণে বাংলাদেশে এসেছেন। ফেডারেশনকে তার ভ্রমণসূচি বা কার্যক্রম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।”
আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ রয়েছে। ২৪ মে থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। সূচি অনুসারে, সান মারিনো সফরেই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী।



















































































































































































































































































































































































































































1 comment on “ব্যক্তিগত কাজে ঢাকায় হামজা চৌধুরী”