সাকিব আল হাসান-যুক্তরাষ্ট্র-মাইনর-newsedge24
  • December 8, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

বাংলাদেশের সর্বকালের সের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পরিকল্পনা বদলে ফেলেছেন। গত বছর টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেও এখন তিনি বলছেন—দেশে ফিরে ওডিআই, টেস্ট ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটেই একটি করে পূর্ণাঙ্গ সিরিজ খেলে ভক্তদের সামনে বিদায় নিতে চান।

ইংল্যান্ডের তারকা মইন আলির পডকাস্ট ‘বিয়ার্ড বিফোর উইকেট’-এ অতিথি হয়ে সাকিব আল হাসান বলেন, “আমি আনুষ্ঠানিকভাবে কোনো ফরম্যাট থেকে অবসর নেইনি। এটাই প্রথমবার বলছি—আমার পরিকল্পনা হলো বাংলাদেশে ফিরে তিন ফরম্যাটেই একটা করে সিরিজ খেলব। তারপর অবসর নেব। কোন ফরম্যাট দিয়ে শুরু বা শেষ হবে, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। আমি শুধু ভক্তদের সামনে একটা সুন্দর বিদায় চাই।”

২০২৪ সালের মে মাসের পর থেকে জাতীয় দলের বাইরে থাকাসাকিব আল হাসান গত বছর আগস্টে গণ-আন্দোলনের মধ্যে দেশ ছেড়েছিলেন। আওয়ামী লীগের সাবেক এমপি হিসেবে একটি হত্যা মামলায় তার নাম এলেও তিনি ঘটনাস্থলে ছিলেন না। পরে পাকিস্তান ও ভারতের বিপক্ষে টেস্ট খেলেছেন; কানপুর টেস্টই ছিল তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ।

আরও পড়ুন: টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ইমনের লাফ, মোস্তাফিজ আটে

দেশে ফেরা নিয়ে প্রশ্নের জবাবে সাকিব বলেন, “আমি আশাবাদী। সে কারণেই খেলছি। আমি মনে করি, এটা হবে।” তিনি জোর দিয়ে বলেন, শেষ সিরিজে ভালো-মন্দ পারফরম্যান্স তার কাছে মুখ্য নয়। শুধু সম্মানজনক, ভক্তদের সামনে বিদায়ই তার লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *