লেস্টার সিটি আগামী তিন বছরের জন্য কুইন্স পার্ক রেঞ্জার্সের সাবেক কোচ মার্তি সিফুয়েন্তেসকে নিয়োগ দিয়েছে। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগ থেকে অবনমিত হওয়া লেস্টারকে পুনরায় শীর্ষ স্তরে ফেরানোই এই স্প্যানিশ কোচের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ২০২৪-২৫ মৌসুমে ৩৮ ম্যাচে মাত্র ৬ জয়, ৭ ড্র এবং ২৫ হারে ২৫ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে থেকে চ্যাম্পিয়নশিপে নেমে যায় লেস্টার।
লেস্টার চেয়ারম্যান আয়াওয়াত শ্রীভান্ধানাপ্রভা বলেন, “সিফুয়েন্তেসের শক্তি, উচ্চাকাঙ্ক্ষা এবং পরিষ্কার ধারণা আমাদের ভবিষ্যতের সাফল্যে সহায়ক হবে।”
আরও পড়ুন: ফিফা র্যাঙ্কিং-এ বাংলাদেশ এক ধাপ পেছালো ভারত ৮ বছরের সর্বনিম্ন
তবে, বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। গত মৌসুমে শেফিল্ড ইউনাইটেডে ধারে ১৬ ম্যাচ খেলে ফিরে আসা হামজা সম্প্রতি লেস্টারের হয়ে প্রাক-মৌসুম ফ্রেন্ডলি ম্যাচে বেলজিয়ান ক্লাব ওএইচ লেউভেনের বিপক্ষে ২-১ জয়ে অংশ নিয়েছেন। তবে গুঞ্জন রয়েছে, গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস হামজাকে চ্যাম্পিয়নস লীগে খেলার জন্য দলে ভিড়তে চায়।


















































































































































































































































































































































































































































