কাজী সালাহউদ্দিন-01091-NewsEdge24
  • August 1, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 1

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি ও সাবেক তারকা ফুটবলার কাজী সালাহউদ্দিন টানা পাঁচবারের মতো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হলেন। আজ শনিবার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফের কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সংস্থাটির সভাপতি নির্বাচিত হন।

কাজী সালাহউদ্দিন ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর বাফুফে থেকে বিদায় নেন। তার আগে দীর্ঘ ১৬ বছর বাফুফের শীর্ষ পদে ছিলেন তিনি। আর ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সাফের শীর্ষ পদে রয়েছেন তিনি।

কাজী সালাহউদ্দিনের প্রতি বাফুফের সমর্থন ছিল না। নেপাল ও ভুটান ফুটবল ফেডারেশনের প্রস্তাব ও সমর্থনে তিনি সাফ সভাপতির প্রার্থী হন। একক প্রার্থী হওয়ায় আগেই তার জয় নিশ্চিত ছিল, আজ থিম্পুতে সেটি স্রেফ আনুষ্ঠানিকতা পেল। এই কংগ্রেসেই বাফুফের বর্তমান সহসভাপতি সাব্বির আহমেদ আরেফকে সাফের নতুন নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

1 comment on “টানা পাঁচবার সাফ সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাহউদ্দিন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *