লিওনেল স্কালোনি-newsedge24
  • September 4, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

ক্যারিয়ারের বিদায়লগ্নে পা রেখেছেন ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি। বয়সের বাড়ার সঙ্গে সঙ্গে ঘনিয়ে আসছে অবসরের সময়। এরই মধ্যে জাতীয় দলের হয়ে দেশের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলতে নামছেন এই আর্জেন্টাইন তারকা। ভেনেজুয়েলার বিপক্ষে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে হতে চলা এই ম্যাচটিই মেসির জাতীয় দলের হয়ে দেশের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ। এই ম্যাচ উপলক্ষ্যে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে পড়লেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

মেসির সঙ্গে জাতীয় দলে খেলেছেন লিওনেল স্কালোনি, এখন তিনি কোচের ভূমিকায়। মেসিকে গভীরভাবে চেনেন এই কোচ। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, মেসির মতো কোনো উত্তরসূরি পাওয়া কখনোই সম্ভব নয়। তার এই কথা শুনে এক সাংবাদিকও আবেগে ভেসে যান।

পরিস্থিতি হালকা করতে লিওনেল স্কালোনি মজা করে বলেন, ‘আপনি কি কাঁদছেন? এটা তো আমার উদ্দেশ্য ছিল না।’ জবাবে সাংবাদিক বলেন, ‘আপনি আমাকে জীবনের সবচেয়ে বড় আনন্দ উপহার দিয়েছেন।’ এ কথা শুনে স্কালোনির চোখও ভিজে যায়, কণ্ঠ কেঁপে ওঠে। তিনি বোঝানোর চেষ্টা করছিলেন, মেসি তার জীবনে এবং কোচিং ক্যারিয়ারে কতটা গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: আর্জেন্টিনায় মেসির শেষ ম্যাচ আগামী সপ্তাহে!

স্মৃতিচারণে লিওনেল স্কালোনি বলেন, ‘আমি ওর সঙ্গে খেলেছি। শুধু বলটা লিওকে পাস দেওয়াটাই আমার কাছে বিশেষ ব্যাপার ছিল এবং বিশ্বকাপে ওর সঙ্গে থাকা আর ওকে ট্রফি উঁচিয়ে ধরতে দেখা সত্যিই হৃদয়স্পর্শী এক অভিজ্ঞতা। আগামীকাল দিনটা হবে সুন্দর আর আবেগময়। তবে আমার আশা আর্জেন্টিনায় এটাই ওর শেষ ম্যাচ হবে না। আমরা চেষ্টা করব যেন ও চাইলে আরও ম্যাচ খেলতে পারে। এটা ওর প্রাপ্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *