কিউবা মিচেল-newsedge24
  • July 30, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

এবার দলবদলের বাজারে কিংস বড় চমক দেখিয়েছে বসুন্ধরা কিংস। ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব সান্ডারল্যান্ড এএফসি-র অনূর্ধ্ব-২১ দলের ফুটবলার কিউবা মিচেলকে তিন বছরের জন্য দলে ভিড়িয়েছে পাঁচবারের লীগ চ্যাম্পিয়ন ক্লাবটি। সোমবার (২৮ জুলাই), নিবন্ধনের শেষ দিনে এই ঘোষণা আসে। কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, “কিউবা মিচেল ৩-৪ দিনের মধ্যে ঢাকায় এসে কিংসের ক্যাম্পে যোগ দেবে। সে পুরোপুরি কিংসের খেলোয়াড়।”

এএফসি চ্যালেঞ্জ লীগ ২০২৫-২৬ এর প্লে-অফ পর্বে বাংলাদেশের আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস অংশ নিচ্ছে। আগামী ১২ আগস্ট আবাহনী মুখোমুখি হবে কিরগিজস্তানের এফসি মুরাস ইউনাইটেডের, এবং বসুন্ধরা কিংস খেলবে সিরিয়ার আল-কারামাহের বিপক্ষে। আবাহনী ঢাকার জাতীয় স্টেডিয়ামে এবং কিংস কাতারের মাঠে খেলবে।

কিউবা ছাড়াও, কিংস দলে নিয়েছে আবাহনীর ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল আগোস্তো, মোহামেডানের ইমানুয়েল টনি ও ইমানুয়েল সানডে, এবং গত মৌসুমে আবাহনীর অধিনায়ক মোহাম্মদ হৃদয়কে। এছাড়া, নাইজেরিয়ান ফরোয়ার্ড ডোরিয়েল্টন গোমেজকে ফিরিয়ে আনছে ক্লাবটি। প্রথমবারের মতো ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে কিংস। ফারিয়াস ২০০৯ সালে কোরিয়ান ক্লাব পোহাং স্টিলার্সকে এএফসি চ্যাম্পিয়ন্স লীগ জিতিয়েছেন।

আরও পড়ুন: অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলকেও এশিয়ান কাপে নিতে চান বাটলার

আবাহনী তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং ঘরের মাঠে জয়ের লক্ষ্যে মাঠে নামবে। উভয় ক্লাবের খেলোয়াড়রা এএফসি চ্যালেঞ্জ লীগের পর অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *