নাজাম শেঠি-newsedge24

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ভেন্যু ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির মধ্যে চলমান অচলাবস্থার মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি বর্তমান চেয়ারম্যান মহসিন নকভির পাশে দাঁড়িয়েছেন। শেঠি স্পষ্ট করে বলেছেন, মহসিন নকভি যে সিদ্ধান্তই নেবেন, তা সঠিক হবে।

পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শেঠি বলেন, “পিসিবি প্রধান মহসিন নকভি ক্রিকেটটা বোঝেন। খেলাটার সব দিক সম্পর্কে তার ভালো ধারণা আছে। মহসিন নকভি যে সিদ্ধান্তই নেবেন, সেটাই সঠিক হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে, এখন দেখা যাক পিসিবি কী সিদ্ধান্ত নেয়। পাকিস্তানের পর যদি আরও দেশ দাঁড়ায়, তাহলে আইসিসি বুঝতে পারবে—এটি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।”

আরও পড়ুন: বাংলাদেশ ইস্যুতে মন্তব্য করতে অস্বীকৃতি বিসিসিআই সভাপতির

শেঠি আইসিসির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ায় বিসিবিকে সাধুবাদ জানিয়েছেন। তার মতে, এতে আইসিসি ভারতকেন্দ্রিক চিন্তার বাইরে তাকাতে বাধ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *