অনেক সংশয় ও চোটজনিত প্রশ্নের মাঝেও ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার ২০২৬ বিশ্বকাপ দলে ফিরে এসেছেন। ৩৪ বছর বয়সী এই তারকার প্রত্যাবর্তনে ব্রাজিলের ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের দল ঘোষণা করার পর স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা ‘নেইমার, নেইমার’ স্লোগানে মুখরিত করে তোলেন।
কোচ আনচেলত্তি বলেন, “আমরা পুরো বছরজুড়ে তাকে পর্যবেক্ষণ করেছি। সম্প্রতি তার পারফরম্যান্স ধারাবাহিক এবং শারীরিক অবস্থাও উন্নত হয়েছে। আমরা বিশ্বাস করি, সে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”
তিনি আরও জানান, নেইমারকে শুধু বদলি খেলোয়াড় হিসেবে নয়, বরং তার গুণগত মানের কারণেই দলে রাখা হয়েছে। “সে মাঠে এক মিনিট খেলুক বা নব্বই মিনিট, এমনকি না খেললেও তার গুরুত্ব আছে। তবে আমরা কোনো একজন খেলোয়াড়ের ওপর পুরোপুরি নির্ভরশীল হতে চাই না।”
আরও পড়ুন: বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে ফিফার সঙ্গে ইরানের ইতিবাচক বৈঠক
মার্চ-এপ্রিলের প্রস্তুতি ম্যাচে দলে না থাকায় নেইমার হতাশা প্রকাশ করেছিলেন। তিনি তখন বলেছিলেন, “আমি এটা মেনে নিতে পারছি না। দলে না থাকায় আমি রাগান্বিত ও দুঃখিত।” তবে তিনি কঠোর অনুশীলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন।
২০২৩ সালে ইউরোপীয় ক্লাব ছাড়ার পর এবং চোট থেকে ফেরার পর অনেকেই তার ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করলেও, নেইমার পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন।
২০২৬ বিশ্বকাপে ব্রাজিল গ্রুপ পর্বে মুখোমুখি হবে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতির। ২০০২ সালের পর বিশ্বকাপ শিরোপা জয়ের অপেক্ষায় থাকা ব্রাজিলের ভক্তরা এবার নেইমারের প্রত্যাবর্তনে আশাবাদী।



















































































































































































































































































































































































































































1 comment on “ব্রাজিলের বিশ্বকাপ দলে ফিরলেন নেইমার”