বাংলাদেশ ক্রিকেট-newsedge4
  • April 17, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে টাইগারদের রেটিং পয়েন্ট ৭৯। ৮ নম্বরে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮৮।

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৮৫। আর ২-১ ব্যবধানে জিতলে পয়েন্ট হবে ৮৩। এতে ৮ নম্বরে ওঠার সুযোগ না থাকলেও ইংল্যান্ডের খুব কাছাকাছি চলে যাবে টাইগাররা।

তবে সিরিজে ২-১ ব্যবধানে হারলে পয়েন্ট বাড়বে ১ এবং ৩-০ ব্যবধানে হারলে ১ পয়েন্ট কমে ৭৮-এ নেমে যাবে বাংলাদেশ। তবে হোয়াইটওয়াশ হলেও ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের (৭৭ পয়েন্ট) নিচে নামার ঝুঁকি নেই।

২০২৭ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে আগামী এক বছরের মধ্যে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে ঢোকা বাধ্যতামূলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *