বিপিএল-bpl-2026-newsedge24
  • December 3, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 1

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিনের ঢাকা-কেন্দ্রিক উদ্বোধনী ম্যাচের প্রথা ভেঙে এবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে টুর্নামেন্টের।

২৬ ডিসেম্বর ২০২৫, উদ্বোধনী ম্যাচ সিলেটে সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স (দুপুর ১টা) এবং ২৩ জানুয়ারি ২০২৬, ফাইনাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বিসিবি সূত্রে জানা গেছে, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে সিলেট ও চট্টগ্রামের ব্যাটিং-বান্ধব উইকেটে বেশি ম্যাচ রাখা হয়েছে। অন্যদিকে, মিরপুরের স্পিন-সহায়ক উইকেট প্লে-অফ ও ফাইনালের জন্য রাখা হয়েছে, যা নকআউট পর্বে উত্তেজনা বাড়াবে।

আরও পড়ুন: বিপিএল ড্রাফট থেকে সরাসরি বাদ ৭ ক্রিকেটার

বিপিএলের এবারের আসর হবে প্রায় এক মাসব্যাপী ক্রিকেট উৎসব। টিকিট বিক্রি ও অন্যান্য আনুষ্ঠানিকতা শিগগিরই জানানো হবে বলে বিসিবি নিশ্চিত করেছে।

বিপিএল ২০২৬ ম্যাচের সময়সূচী দেখতে লিংকে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *