টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথচলা প্রায় ২৫ বছরের হলেও সাফল্য আশানুরূপ নয়। তবে এর মধ্যেও ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ২১ শতকের ১৫টি সেরা টেস্ট সিরিজের মধ্যে বাংলাদেশের দুটি সিরিজকে স্বীকৃতি দিয়েছে। দুটিই ঘরের মাঠে—একটি ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে এবং অপরটি ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ:
চট্টগ্রামে প্রথম টেস্টে বাংলাদেশ ২৮৬ রানের লক্ষ্যে ব্যাট করে ২৬৩ রানে অলআউট হয়ে ২২ রানে হেরে যায়। সাব্বির রহমান ৬৪ রানে অপরাজিত থাকলেও সঙ্গের অভাবে হার এড়ানো যায়নি। তবে মিরপুরে দ্বিতীয় টেস্টে মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের ঘূর্ণিতে ইংল্যান্ড কুপোকাত হয়। ১০৮ রানের বিশাল জয়ে বাংলাদেশ ১-১ ব্যবধানে সিরিজ সমতা করে। এই সিরিজ উইজডেনের তালিকায় স্থান পায়।
আরও পড়ুন: ওয়ানডে র্যাঙ্কিংয়ে পিছিয়ে দশম স্থানে বাংলাদেশ
২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ:
এই সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে হেরে যায়। চট্টগ্রামে প্রথম টেস্টে রুদ্ধশ্বাস লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে জয় পায়। মিরপুরে দ্বিতীয় টেস্টে ২৩১ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ব্যর্থ হয়। এই সিরিজে হারলেও উইন্ডিজের জয় ২০১২-১৩ মৌসুমের পর প্রথম এশিয়ার বাইরের কোনো দল হিসেবে বাংলাদেশে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করে, যা উইজডেন তালিকায় স্থান পেয়েছে।


















































































































































































































































































































































































































































