বাংলাদেশ ক্রিকেট বোর্ড-জাতীয় দল-পেসার-মোস্তাফিজুর রহমান-newsedge24
  • May 16, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৫-এর গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য ১৮ থেকে ২৪ মে পর্যন্ত এনওসি (অনাপত্তিপত্র) দেওয়া হয়েছে। তবে, ১৭ মে শারজায় বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত টি-টোয়েন্টি ম্যাচের জন্য তিনি জাতীয় দলের সঙ্গে থাকবেন। অস্ট্রেলিয়ান ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের আইপিএল ২০২৫ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের পর দিল্লি ক্যাপিটালস মাঝপথে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে।

দিল্লি ক্যাপিটালস এই সময়ের মধ্যে তিনটি গ্রুপ পর্বের ম্যাচ খেলবে:

  • ১৮ মে: গুজরাট টাইটানসের বিপক্ষে।
  • ২১ মে: মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।
  • ২৪ মে: পাঞ্জাব কিংসের বিপক্ষে।

মোস্তাফিজুর এই তিন ম্যাচে দিল্লির হয়ে মাঠে নামার সুযোগ পাবেন।

উল্লেখ্য, আইপিএল ২০২৫-এর মেগা নিলামে ২ কোটি রুপির ভিত্তিমূল্য থাকলেও মোস্তাফিজুর রহমানকে কোনো ফ্র্যাঞ্চাইজি কেনেনি। তবে অস্ট্রেলিয়ান ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের ব্যক্তিগত কারণে দিল্লি ক্যাপিটালস থেকে সরে দাঁড়ানোর সুযোগে এই বাঁহাতি পেসার ৬ কোটি রুপির রেকর্ডমূল্যে দিল্লির স্কোয়াডে সুযোগ পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *