পূর্ব তিমুরের বিপক্ষে ৮-০ গোলে বাংলাদেশের জয়-newsedge24
  • August 8, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 1

এএফসি অনূর্ধ্ব-২০ উইমেন্স এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। পিটার বাটলারের দল ৮-০ গোলে হারালো পূর্ব তিমুরকে। ম্যাচে বাংলাদেশ দল বল নিয়ন্ত্রণে রেখে একের পর এক গোলের সুযোগ তৈরি করেছে।

১৯তম মিনিটে সিনহা শিখা হেডের মাধ্যমে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৩১তম মিনিটে শান্তি মারডির ক্রস থেকে সরাসরি গোল হয়। পাঁচ মিনিট পর, ৩৬তম মিনিটে শান্তি মারডির আরেকটি কর্নার থেকে নবিরুন খাতুন হেড করে বাংলাদেশকে ৩-০ গোলে এগিয়ে নেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সাগরিকার বাড়ানো পাসে ডিবক্সের ভেতর থেকে স্ট্রাইকার তৃষ্ণা গোল করে স্কোরলাইন ৪-০ করেন। দ্বিতীয়ার্ধে তৃষ্ণা আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন, এবং সাগরিকা, নবিরুন খাতুন, সিনহা শিখা, শান্তি মারডি এবং মুনকি প্রত্যেকে একটি করে গোল করেন।

দুর্দান্ত খেলে মেয়েরা পূর্ব তিমুরের ৮-০ গোলের বড় ব্যাবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে। পূর্ব তিমুর তাদের প্রথম ম্যাচে দক্ষিন করিয়ার কাছে ৯-০ গোলে পরাজিত হয় অপর দিকে বাংলাদেশ লাওসকে হারায় ৩-১ গোলে।

আরও পড়ুন: লাওসকে হারিয়ে দুর্দান্ত সূচনা বাংলাদেশের মেয়েদের

এবারের বাছাইপর্বে ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতা করছে। প্রতি গ্রুপের শীর্ষ দল এবং দ্বিতীয় স্থানে থাকা সেরা তিনটি দল মূল পর্বের টিকিট পাবে। ২০২৬ সালের এপ্রিলে থাইল্যান্ডে ১২টি দল নিয়ে অনূর্ধ্ব-২০ উইমেন্স এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *