বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ-010281-NewsEdge24
  • October 31, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

বৃষ্টি বা বজ্রপাত আলোকস্বল্পতা,—কোনো কিছুই বাংলাদেশকে হারের হাত থেকে রক্ষা করতে পারলো না। দফায় দফায় খেলা বন্ধের পর হাত খুলে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের দেয়া ১৭০ রানের লক্ষ্যে ৮ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় সফরকারীরা।

১১৫ বলে ৮১ রান করে অপরাজিত থেকেই মাঠ ছাড়লেন ব্র্যান্ডন কিং। আম্পায়ার্স করলে তিনবার জীবন পাওয়া ক্যারিবিয়ান ওপেনার দুবার জীবন পান নাজমুল হোসেন শান্ত ও বদলি ফিল্ডার ইবাদতের ক্যাচ মিসে। আরেক ওপেনার জন ক্যাম্পবেলকে ৪৯ রানে ফেরান শরিফুল ইসলাম। ব্যক্তিগত ১ রানে তিনে নামা তেজনারাইন চন্দরপলকে দ্রুতই আউট করেন তাইজুল ইসলাম। বাকি কাজটা কাভেম হজকে (৩১) নিয়ে সেরে ফেলেন কিং।

আরও পড়ুন: আশরাফুলকে ব্যাটিং কোচ থেকে সরালো বিসিবি

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৭২ রান করে বাংলাদেশ। ক্যারিবিয়ানরা তাদের প্রথম ইনিংসে ২৪৫ রান তুললে ২৭ রানের লিড পায় টাইগাররা। তবে পরে টাইগার ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যে স্রেফ ১৪২ রানই যোগ হয় স্কোরকার্ডে। ফলে ১৭০ রানের লক্ষ্য পায় ওয়েস্ট ইন্ডিজ।

সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ৫ই নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *