এশিয়া কাপ ২০২৫-এ টিকে থাকার জন্য বাংলাদেশের জয়ের কোনো বিকল্প ছিল না। এই জয়ে সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা জিইয়ে থাকল বাংলাদেশ। এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে তানজিদ হোসেন তামিম ও সাইফ হাসানের ব্যাটিংয়ে দারুণ শুরু পেয়ে টাইগাররা লড়াকু স্কোর গড়ে তুলেছে বাংলাদেশ। এরপর বোলিংয়ে দারুণ প্রদর্শন করে আফগানিস্তানকে রোমাঞ্চকর ৮ রানে হারিয়েছে লিটন কুমার দাসের নেতৃত্বাধীন দল।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করে। ওপেনার তানজিদ হোসেন তামিম ৫২ রান করে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। সাইফ হাসানও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। জবাবে আফগানিস্তান ১৯.৪ ওভারে ১৪৬ রান করে অলআউট হয়। মোস্তাফিজুর রহমান ৩ উইকেট, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন ২টি করে উইকেট নেন।
আরও পড়ুন: হ্যান্ডশেক বিতর্ক ছাড়িয়ে গেল ভারত-পাকিস্তান ম্যাচকে
এই জয় দেশের বাইরে টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম সাফল্য। গ্রুপ বি-তে বাংলাদেশ ২য় অবস্থানে। এখন শ্রীলংকা আফগানিস্তান ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে বাংলাদেশের সুপার ফোরে খেলা।


















































































































































































































































































































































































































































