আরিনা সাবালেঙ্কা-newsedge24
  • May 6, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা মনে করেন অর্থ পুরস্কার নিয়ে চলমান বিরোধের কারণে একসময় খেলোয়াড়রা গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা বয়কট করতে পারেন। ইতালিয়ান ওপেন শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সাবালেঙ্কা বলেন, খেলোয়াড়রাই এই টুর্নামেন্টগুলোর মূল আকর্ষণ। তাদের ছাড়া এমন বড় আয়োজন সম্ভব নয়। তাই অধিকার আদায়ে কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে।

পুরুষ ও নারী উভয় বিভাগের শীর্ষ দশ খেলোয়াড় চারটি গ্র্যান্ড স্ল্যাম থেকে আয় হওয়া অর্থের বড় অংশ দাবি করছেন। পাশাপাশি অতিরিক্ত সুবিধা ও সময়সূচি নির্ধারণে আরও বেশি মতামত চান তারা।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে থাকা কোকো গফ বলেন, সবাই একসঙ্গে সিদ্ধান্ত নিলে তিনি বয়কটে অংশ নিতে প্রস্তুত। তবে বিশ্বের তিন নম্বরে থাকা ইগা শিয়াওন্তেক বয়কটকে বাড়াবাড়ি বলে মনে করেন। ব্রিটিশ তারকা এমা রাদুকানু জানিয়েছেন, তিনি কোনো বয়কটে অংশ নেবেন না।

আরও পড়ুন: ব্যক্তিগত কাজে ঢাকায় হামজা চৌধুরী

সম্প্রতি ফরাসি ওপেনের পুরস্কার অর্থ ৯.৫ শতাংশ বাড়ানো হলেও খেলোয়াড়দের দাবি, এটি মোট আয়ের প্রায় ২২ শতাংশ হওয়া উচিত। আগামী মাসে উইম্বলডনের পুরস্কার অর্থ ঘোষণা করা হবে।

সাবালেঙ্কা আশা প্রকাশ করে বলেন, শেষ পর্যন্ত এমন একটি সমাধানে পৌঁছানো যাবে যাতে সবাই সন্তুষ্ট থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *