এমবাপ্পের জোড়া গোল-newsedge4
  • August 13, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

রিয়াল মাদ্রিদের হয়ে ১০ নম্বর জার্সিতে প্রথমবার মাঠে নেমেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। দুটি গোল ও একটি অ্যাসিস্টে তিনি অস্ট্রিয়ান ক্লাব ডব্লিউএসজি টিরোলের বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয় এনে দিয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) এই প্রীতি ম্যাচে জাভি আলোনসোর দল প্রাক-মৌসুম প্রস্তুতিতে দারুণ শুরু করেছে।

ম্যাচের শুরুতেই গোলের খাতা খোলেন এদের মিলিতাও। ১০তম মিনিটে ব্রাহিম দিয়াসের ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করেন চোট কাটিয়ে ফেরা এই ডিফেন্ডার। তিন মিনিট পরই এমবাপ্পে স্কোরলাইন ২-০ করেন। তরুণ মিডফিল্ডার আর্দা গুলেরের থ্রু বল ধরে বক্সে ঢুকে বাঁ পায়ে নিখুঁত শটে গোল করেন ফরাসি তারকা।

আরও পড়ুন: এমবাপ্পেই পড়বেন রিয়াল মাদ্রিদের ১০ নম্বর জার্সি

দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে এমবাপ্পে তার দ্বিতীয় গোলটি করেন। এবার অহেলিয়া চুয়ামেনির থ্রু বল ধরে গোলরক্ষককে কাটিয়ে সহজেই জালে বল পাঠান তিনি। ৮১তম মিনিটে এমবাপ্পের পাস থেকে রদ্রিগো গোল করে ৪-০ নিশ্চিত করেন। তবে ভিনিসিউস জুনিয়র এদিন ছিলেন নিষ্প্রভ। ম্যাচে রিয়াল মাদ্রিদ ৭৯% বল দখলে রেখে ২১টি শট নেয়, যার ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে, ডব্লিউএসজি টিরোল মাত্র একটি অনটার্গেট শট নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *