সাফ ফুটসালে ভারতকে ৪-৪ গোলে রুখে দিল বাংলাদেশ-newsedge4
  • January 14, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে ৪-৪ গোলের নাটকীয় ড্র করে রুখে দিয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডের ননথাবুরি হলে বুধবার অনুষ্ঠিত এই ম্যাচে দুই দলই দারুণ পারফরম্যান্স দেখিয়েছে।

প্রথমার্ধেই জমে ওঠে লড়াই। বিরতির আগে দুই দলই দুটি করে গোল করে ২-২ সমতায় যায়। রাহবার খানের পাস থেকে মঈন আহমেদ কোনাকুনি শটে প্রথম গোল করেন। আনমোল অধিকারী ভারতের পক্ষে সমতায় ফেরান। মঈনের পাস থেকে রাহবার খান বাংলাদেশের দ্বিতীয় গোল করেন। ভারতের লালসোয়ামপুইয়ার শট তুহিনের পায়ে লেগে দিক বদলে জালে বাংলাদেশের জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকে। ভারত এগিয়ে যায় লালরিনজুয়ালার শট বুক দিয়ে ঠেলে জালে পাঠান রোলুয়াপুইয়া। বাংলাদেশের সমতা ফেরে দূরূহ কোণ থেকে মঈন আহমেদের দুর্দান্ত শটে। ভারত আবার এগিয়ে যায় গোলকিপারের ভুলে ফাঁকা জালে বল ঠেলে দ্বিতীয় গোল রোলুয়াপুইয়ার। শেষদিকে বাংলাদেশের নাটকীয় ভাবে সমতা আনমোলের ভুলে সুযোগ পেয়ে নিখুঁত শটে জাল কাঁপান অধিনায়ক রাহবার খান (৪-৪)।

রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ শুক্রবার, প্রতিপক্ষ মালদ্বীপ। বাংলাদেশের এই পারফরম্যান্স ফুটসালপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *