ফুটবলের আইনপ্রণেতা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) পেনাল্টির নিয়মে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে। টাইব্রেকারের মতো, পেনাল্টিতে গোলকিপার ফিরিয়ে দেওয়া বা ক্রসবারে লেগে ফিরে এলে আর শট নেওয়া যাবে না—এ নিয়ম ২০২৬ বিশ্বকাপ থেকে চালু হতে পারে। বৃটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ জানায়, পেনাল্টি মিসের পর ফিরতি বলে শট নিষেধ করে গোলকিক প্রদানের প্রস্তাব আলোচনা চলছে।
২০২০ ইউরো সেমিফাইনালে ডেনমার্কের বিপক্ষে হ্যারি কেইনের পেনাল্টি গোল এ উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। ক্যাসপার স্মাইকেল রুখে দিলেও ফিরতি বলে কেইন গোল করেন। নতুন নিয়মে পেনাল্টিতে একবারই শট নেওয়া যাবে। মেইল অনলাইন জানায়, হকির মতো পেনাল্টির পর খেলা বন্ধ হবে—গোল হলে মাঝমাঠ থেকে, না হলে গোলকিক দিয়ে শুরু হবে।
আরও পড়ুন: লেস্টার সিটিতে হামজাদের নতুন কোচ মার্তি সিফুয়েন্তেস
আইনপ্রণেতারা মনে করেন, এ নিয়ম পেনাল্টি পাওয়া দলের অন্যায় সুবিধা দূর করবে। গোলকিপারের এক পা গোললাইনে থাকার শর্তে ফিরতি শট দ্বিগুণ শাস্তি হিসেবে দেখা হয়। এটি ফুটবলকে আধুনিক করার অংশ হবে, বিশেষ করে ৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী বছরের বিশ্বকাপের জন্য। নিয়ম পাসের জন্য আগামী ফেব্রুয়ারি অবধি সময় রয়েছে।
ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কার্যপরিধি বাড়ানোর পরিকল্পনাও আছে। কর্নার ও দ্বিতীয় হলুদ কার্ডে রেফারির সিদ্ধান্তে সন্দেহ হলে ভিএআর ব্যবহারের সুযোগ দেওয়া হতে পারে।


















































































































































































































































































































































































































































