বাংলাদেশ নারী ফুটবল দল এক ঐতিহাসিক জয়ের স্বাদ পেয়েছে! আজ অনুষ্ঠিত নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে তারা।

এই জয় দেশবাসীর মনে আনন্দের ঢেউ খেলেছে। দীর্ঘদিন ধরে নারী ফুটবলে বাংলাদেশের অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে এবং এই জয় সেই অগ্রগতিরই প্রমাণ। মেয়েরাও ফুটবলে পারদর্শী হতে পারে, সেই বার্তা এই জয় স্পষ্টভাবে দিয়েছে।

এই জয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে উঠেছে বাংলাদেশ। ভারত তিন পয়েন্ট নিয়ে রানার্স-আপ। বাংলাদেশের বিপক্ষে এক পয়েন্ট পাওয়া পাকিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

শুরু থেকেই আক্রমণে দাপট ছিল বাংলাদেশের। ১৫ মিনিটে দলকে এগিয়ে দেন আফিদা খন্দকার। সাবিনা খাতুনের নেয়া কর্ণার কিক থেকে আসা বল ঠিকমতো গ্রিপ করতে পারেননি ভারতের গোলরক্ষক। বল চলে যায় আফিদার কাছে। সুযোগ পেয়ে দ্রুত শট নেন আফিদা। গোলরক্ষকের পাশ দিয়ে বল গোললাইন অতিক্রম করে।

এগিয়ে যাওয়ার পরেও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। ফলে দ্বিতীয় গোল পেতে বেশি দেরি হয়নি সাবিনাদের। ২৮ মিনিটে বাম প্রান্ত থেকে আসা বল ভারতীয় ডিফেন্ডার ক্লিয়ার করতে ব্যর্থ হন। বল তহুরা খাতুনের গায়ে লেগে জড়ায় জালে। সৌভাগ্যের ছোঁয়ায় এই গোল পেয়েছে বাংংলাদেশ।

৪২ মিনিটে ব্যবধান ৩-০ করে বাংলাদেশ। এই গোলটিও এসেছে তহুরার পা থেকে। শামসুন্নাহার সিনিয়র ও জুনিয়র বল দেওয়া-নেওয়া করে বক্সের মধ্যে তহুরাকে পাঠান। জোরালো শটে জালে বল জড়ান এই ফরোয়ার্ড।

আরও পড়ুনঃ সেন্টমার্টিনে পর্যটন সীমিত: নভেম্বরে রাতে থাকা নিষেধ, ফেব্রুয়ারিতে ভ্রমণ বন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *