মেসি-রেকর্ড-newsedge24
  • August 17, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

মাংসপেশির চোটের কারণে দুই ম্যাচ বাইরে থাকার পর দুর্দান্ত প্রত্যাবর্তন করে ইন্টার মায়ামিকে ৩-১ গোলে জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। রোববার (১৭ আগস্ট ২০২৫) ভোরে মেজর লীগ সকারে (এমএলএস) লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির বিপক্ষে মাঠে নেমে পেশাদার ক্যারিয়ারের ৮৭৫তম গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচে একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেন এই আর্জেন্টাইন অধিনায়ক।

দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। ৮৪ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন তিনি। এই গোলের মাধ্যমে তিনি পেশাদার ক্যারিয়ারে ৮৭৫ গোলের মাইলফলক স্পর্শ করেন। এরপর ম্যাচের শেষ দিকে লুইস সুয়ারেজকে একটি অসাধারণ ব্যাকহিল পাস দেন মেসি, যা গোলে রূপান্তর করে ইন্টার মায়ামির জয় নিশ্চিত করেন উরুগুইয়ান তারকা।

আরও পড়ুন: লিওনেল মেসির ভারত সফর: অংশ নিতে পারেন ক্রিকেট ম্যাচে

৩৮ বছর ৫৪ দিন বয়সে লিওনেল মেসি সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে দ্রুততম ৮৭৫ গোলের রেকর্ড গড়েছেন। মাত্র ১,১১৬ ম্যাচে এই মাইলফলকে পৌঁছে তিনি আরেকটি ইতিহাস রচনা করেছেন। তবে, আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ৯৩৮ গোলের তুলনায় মেসি এখনও ৬৩ গোল পিছিয়ে রয়েছেন। ইন্টার মায়ামির হয়ে মেসির এটি ছিল ৫৯তম গোল, যা এমএলএস-এর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। এছাড়া তিনি ৩০টি অ্যাসিস্টও করেছেন। মেসির পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত গোল-অ্যাসিস্ট সংখ্যা ১,২৬৩ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *