ব্যাটে-বল-সংযোগ-newsedge24
  • August 20, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

ক্রিকেট ইতিহাসে বিরল এক ঘটনার সাক্ষী হলো বিশ্ব, যখন ব্যাটে-বলে সংযোগ ছাড়াই এক বলে ৬ রান তুলে নিয়েছেন দুই ব্যাটার। আইসিসির এলিট প্যানেল আম্পায়ার রিচার্ড কেটলবোরো সামাজিক মাধ্যমে এই অসাধারণ ঘটনার ভিডিও শেয়ার করেছেন।

ভিডিওতে দেখা যায়, অফ স্টাম্পের বাইরে পুল করতে গিয়ে ব্যাটার বল মিস করেন। উইকেটরক্ষকের হাতে বল জমা পড়লেও ব্যাটাররা দৌড়ে ১ রান নেন। এরপর ফিল্ডিং দলের একের পর এক মিস ফিল্ড ও ব্যর্থ থ্রোর সুযোগ কাজে লাগিয়ে তারা আরও পাঁচবার রান নেন। মোট চারবার রান আউটের সুযোগ থাকলেও ফিল্ডিং দল তা কাজে লাগাতে ব্যর্থ হয়।

আরও পড়ুন: উইজডেন সেরা টেস্ট সিরিজের তালিকায় দুটি বাংলাদেশের

রিচার্ড কেটলবোরো ম্যাচটির স্থান বা প্রেক্ষাপট উল্লেখ করেননি। তবে তিনি মন্তব্য করেছেন, “ক্রিকেট ইতিহাসে প্রথমবার—ব্যাটে না লাগলেও এক বলে ৬ রান!” এমন মজার ও বিরল ঘটনা ক্রিকেটপ্রেমীদের মাঝে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *