হামজা চৌধুরী-newsedge4
  • August 28, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 1

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মনে বাঁধভাঙা উচ্ছ্বাস এনে দিয়েছেন প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী। লাল-সবুজের জার্সিতে অভিষেকের আগেই তার আগমন ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহের জোয়ার তুলেছিল। মাঠের পারফরম্যান্সে তিনি ভক্তদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন, এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার জনপ্রিয়তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এবার ইনস্টাগ্রামে ১০ লাখ (১ মিলিয়ন) অনুসারী ছুঁয়ে নতুন মাইলফলক গড়েছেন হামজা। তিনি বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে ইনস্টাগ্রামে এই কৃতিত্ব অর্জন করলেন।

২৭ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার আজ (২৮ আগস্ট) এক ফেসবুক পোস্টে ইনস্টাগ্রামে ১০ লাখ অনুসারী অর্জনের খবর জানান। তিনি লিখেছেন, “ইনস্টাগ্রামে ১ মিলিয়ন অনুসারী, আলহামদুলিল্লাহ। সমর্থনের জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আমি সত্যিই কৃতজ্ঞ।” এই মাইলফলকের মাধ্যমে হামজা বাংলাদেশের ফুটবলারদের মধ্যে ইনস্টাগ্রামে সর্বোচ্চ অনুসারী অর্জনের রেকর্ড গড়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শমিত সোমের ইনস্টাগ্রাম অনুসারী সংখ্যা বর্তমানে ৯ লাখ ৯২ হাজার।

আরও পড়ুন: অভিজ্ঞ আর্জেন্টাইন কোচ আনছে বসুন্ধরা কিংস

এর আগে, বাংলাদেশের জার্সিতে অভিষেকের এক মাসের মধ্যেই হামজা ফেসবুকে ১০ লাখ অনুসারী পেয়েছিলেন। তবে ফেসবুকে তিনি প্রথম নন, কারণ তার আগেই জামাল ভূঁইয়া এই মাইলফলক স্পর্শ করেছিলেন। হামজা বাংলাদেশের দ্বিতীয় ফুটবলার হিসেবে ফেসবুকে এই কৃতিত্ব অর্জন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *