ইতালিয়ান ক্লাব এসি মিলানে চলতি মৌসুমে যোগ দেওয়া ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ গতকাল রবিবার রাতে সেরি আ ম্যাচে বোলোনিয়ার বিপক্ষে প্রথম গোলের দেখা পেয়েছেন। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি এই মিডফিল্ডারের গোলেই মিলান ১-০ ব্যবধানে জয়লাভ করে, যা দলটির টানা দ্বিতীয় জয়।
ম্যাচে মিলান বল পজেশনে পিছিয়ে থাকলেও আক্রমণে ছিল তীক্ষ্ণ। তারা ১৪টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখে, অন্যদিকে বোলোনিয়ার পাঁচটি শটের কোনোটিই লক্ষ্যে ছিল না। ম্যাচের একমাত্র গোলটি আসে ৬১ মিনিটে। আলেক্সিস সালেমাকেরস ডান দিক দিয়ে বক্সে ঢুকে প্রতিপক্ষের ডিফেন্ডারের বাধার মুখে পাস দেন। বক্সের মাঝামাঝি থেকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ প্রথম স্পর্শে ডান পায়ের জোরালো শটে গোলটি করেন।
আরও পড়ুন: মলদোভাকে ১১গোলে বিধ্বস্ত করলো নরওয়ে, আর্লিং হালান্ড ৫
এই জয়ের মাধ্যমে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল লিগে তাদের শক্ত অবস্থান আরও মজবুত করেছে।


















































































































































































































































































































































































































































