মেসির-হ্যাটট্রিকে-newsedge24
  • October 19, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে মেজর লিগ সকারে (এমএলএস) ন্যাশভিলকে ৫-২ গোলের ব্যবধানে পরাজিত করেছে ইন্টার মায়ামি। এটি মেসির ক্যারিয়ারের দ্বিতীয় এমএলএস হ্যাটট্রিক। এ মৌসুমে ২৯ গোল নিয়ে তিনি লিগের সর্বোচ্চ গোলদাতা।

গত বছর ১৯ অক্টোবর নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে ৬-২ জয়ে মেসি তার প্রথম হ্যাটট্রিক করেছিলেন। শনিবার রাতে ন্যাশভিলের বিপক্ষে ৩৫তম মিনিটে বক্সের বাইরে থেকে শটে মৌসুমের ২৭তম গোল করে দলকে এগিয়ে নেন তিনি। তবে ৪৩তম মিনিটে স্যাম স্যুরিজের হেডে সমতা ফেরায় ন্যাশভিল।

প্রথমার্ধে ন্যাশভিল ১১টি শট নিয়ে মায়ামির (৪টি) চেয়ে আক্রমণাত্মক ছিল। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে হানি মুকতারের রিবাউন্ডে জেকব শ্যাফেলবার্গ গোল করে ন্যাশভিলকে ২-১ এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে ৬২তম মিনিটে অ্যান্ডি নাজারের হ্যান্ডবলের কারণে পেনাল্টি থেকে গোল করে মেসি সমতা ফেরান। চার মিনিট পর বালতাসার রদ্রিগেসের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। ৮১তম মিনিটে মেসি বাঁ-পায়ের নিখুঁত শটে হ্যাটট্রিক পূর্ণ করেন। ইনজুরি টাইমে টেলাসকো সেগোভিয়ার গোলে ৫-২ ব্যবধানে জয় নিশ্চিত হয়।

আরও পড়ুন: ফোর্বসের জরিপে সর্বোচ্চ আয় রোনালদোর, শীর্ষ দশে ইয়ামাল

এই হ্যাটট্রিক মেসিকে গোল্ডেন বুট এবং মৌসুমের সেরা খেলোয়াড়ের দৌড়ে আরও এগিয়ে দিয়েছে। তিনি স্যুরিজ ও ডেনিস বুয়াঙ্গার চেয়ে পাঁচ গোল এগিয়ে আছেন। ইন্টার মায়ামি ১৯ জয়, ৭ ড্র ও ৮ হারে মৌসুম শেষ করে ইস্ট কনফারেন্সে তৃতীয় বাছাই হিসেবে প্লে-অফে উঠেছে। ন্যাশভিল (১৬ জয়, ১২ হার, ৬ ড্র) ষষ্ঠ স্থানে থেকে প্রথম রাউন্ডে মায়ামির সঙ্গে আবার মুখোমুখি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *