অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত-newsedge24
  • October 31, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

ভারতের নারী ক্রিকেট দল অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সেমিফাইনালে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩৩৮ রানের বিশাল স্কোর গড়ে অস্ট্রেলিয়া। জবাবে ভারত ৯ বল হাতে রেখে ৫ উইকেটে লক্ষ্য ছুঁয়ে ফেলে। ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, যা রোববার (২ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে স্বস্তি দিয়েছিলেন ফিবি লিচফিল্ডের ৯৩ বলে ১১৯ রানের ঝড়ো ইনিংস। এলিস পেরি ৭৭ এবং অ্যাশলেই গার্ডনার ৬৩ রান করে দলকে বিশাল স্কোরে নিয়ে যান। কিন্তু ভারতের নারীরা অদম্য। জেমিমা রদ্রিগেজের অপরাজিত ১৩৪ বলে ১২৭ রান এবং হারমানপ্রীত কৌরের ৮৮ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংসে ভারত অনায়াসে লক্ষ্য ছুঁয়ে ফেলে। শেষদিকে দীপ্তি শর্মা ও রিচা ঘোষের কার্যকরী ইনিংস জয় নিশ্চিত করে।

আরও পড়ুন: ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার নারী বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

এই জয়ে ভারতের একটি প্রতিশোধও নেওয়া হয়ে গেল। এই বিশ্বকাপের প্রথম পর্বে ভারতের করা ৩৩০ রান ৬ বল হাতে রেখেই পেরিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেটি ছিল নারী বিশ্বকাপ তো বটেই, নারী ওয়ানডেতেই সবচেয়ে বেশি রান তাড়া করে জয়। প্রতিশোধের মঞ্চে সেই রেকর্ড ভেঙে দিল ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *